সংস্থা আবনা : জাপান ইরানের কাছ থেকে অক্টোবরের তুলনায় নভেম্বরে দ্বিগুণের বেশি অপরিশোধিত জ্বালানি তেল কিনেছে।
জাপানের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চের পর থেকে নভেম্বরেই ইরানের কাছ থেকে সবচেয়ে বেশি অপরিশোধিত জ্বালানি তেল কিনেছে জাপান। অক্টোবরে জাপান ইরানের কাছ থেকে ৪ লাখ ৬৯ হাজার ২৪ কিলোলিটার তেল কিনলেও গতমাসে তার পরিমাণ দাঁড়ায় সাড়ে ১২ লাখ কিলোলিটার।
টোকিওভিত্তিক স্বতন্ত্র অর্থনীতিবিদ ওসামু ফুজিসাওয়া বলেছেন, ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে জাপানের যে জ্বালানি ঘাটতি হয়েছে তা কাটিয়ে ওঠার জন্য ইরান থেকে বেশি করে অপরিশোধিত জ্বালানি তেল কিনছে। তিনি বলেন, টোকিও তার জ্বালানির উতস বিভিন্নমুখী করার চেষ্টা করছে এবং জাপানের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ দেশগুলোর একটি হলো ইরান।
এদিকে, গত বুধবার তুরস্কের জ্বালানিমন্ত্রী তানের ইলদিজ বলেছেন, তার দেশ ইরান থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখবে। তিনি বলেন, অনেক ইউরোপীয় দেশ ইরান থেকে তাদের প্রয়োজনীয় তিন থেকে পাঁচ শতাংশ করলেও তুরস্ক তা করে না। গত বছর তুরস্ক নিজ প্রয়োজনের প্রায় অর্ধেক তেল ইরান থেকে আমদানি করেছে। কাজেই ইরান তুরস্কের তেল আমদানির একটি গুরুত্বপূর্ণ উতস বলে জানান তিনি।
ইরানের তেলমন্ত্রী রুস্তম কাসেমি বলেছেন, ইরানের জ্বালানি ক্ষেত্রের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা কাটিয়ে উঠতে পেরেছে তেহরান।
২০১২ সালের গোড়ার দিকে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘকে পাশ কাটিয়ে ইরানের তেল ও অর্থনৈতিক খাতের উপর অবৈধ নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। পশ্চিমা দেশগুলো ইরানের কাছ থেকে তেল কেনা থেকে বিরত থাকতে অন্যান্য দেশকে বাধ্য করে। ফলে কয়েকটি দেশে ইরানের তেল বিক্রি ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ হয়ে যায়। গত ১ জুলাই থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।
এরপর গত ১৫ অক্টোবর ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করেন। পশ্চিমা বলদর্পী শক্তিগুলো ইরানের পরমাণু কর্মসূচী নিয়ে ভ্রান্ত তথ্যের ওপর ভিত্তি করে একের পর এক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে যাচ্ছে।
তেহরান পশ্চিমাদের এসব অভিযোগকে অস্বীকার করে বলছে, তাদের পরমাণু কর্মসূচী শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত ও প্রকল্প পরিদর্শন আইএইএ’র সকল সদস্যের জন্য উন্মুক্ত।#রেডিও তেহরান